২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 06:12 PM

Updated : 25 Aug 2022, 10:56 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় হাসনাবাদ কন্টেইনার এলাকায় শিশু সাইফুল ইসলামকে (৪) চাপা দেয় একটি ট্রাক। গুরুতর আহত সাইফুলকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক এবং এর চালককে আটক করা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/এইচএ/০০০৭ ঘ.