২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগ উপদেষ্টা পরিষদের বৈঠক মঙ্গলবার

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠক বসছে মঙ্গলবার সন্ধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 06:11 PM

Updated : 25 Aug 2022, 10:56 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠক বসছে মঙ্গলবার সন্ধ্যায়। ২০০৯ সালের জুনে দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর এটি এই পরিষদের প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সাতটায় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। উপদেষ্টা পরিষদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক এই তিনটি সেল আছে। জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে বিভিন্ন বিষয়ে দলের করণীয় সম্পর্কে পরামর্শ বা দিকনির্দেশনা দিয়ে থাকে এই পরিষদ। এই পরিষদ ৪১ সদস্যবিশিষ্ট। অবশ্য আওয়ামী লীগ প্রধান চাইলে সদস্যসংখ্যা বাড়াতে পারেন। এ পর্যন্ত এই পরিষদের সদস্যরা হলেন- এস এ মালেক, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সংস্কারবাদী হিসাবে পরিচিত আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ, দেওয়ান ফরিদ গাজী, রহমত আলী, অধ্যাপক আব্দুল খালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, এম এ মান্নান, অধ্যাপক এম এ মান্নান, কাজী আকরামুদ্দিন, এস এম নুরুন্নবী, সৈয়দ রেজাউর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ও মসিউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/২৩৩৭ ঘ.