ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকার 'ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ডিএপি)' জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে পাঁচটি সংগঠন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষে এ দাবি জানান পরিবেশ আন্দোলন (বাপা) এর সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ।
তিনি বলেন, "আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তুলতে চাই। এ জন্য নগরীর বন্যা প্রবাহ, প্লাবন অঞ্চল, ভূমি ব্যবহার, খাল-জলাশয় অঞ্চল নিশ্চিত করে ডিএপি বাস্তবায়ন করতে হবে।"
আবাসন ব্যবসার নামে নগর পরিকল্পনার আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান মোজাফফর।
সংগঠনগুলো হচ্ছে পরিবেশ আন্দোলন, পরিবেশ আইনবিদ সমিতি, ইনস্টিটিউট অব প্ল্যানার্স, স্থপতি ইনস্টিটিউট ও নগর গবেষণা কেন্দ্র।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাপা'র সাধারণ সম্পাদক স্থপতি ইকবাল হাবীব।
তিনি ঢাকাকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে ডিএপি বাস্তবায়নের দাবি জানান।
হাবীব জানান, ঢাকা ডিটেইল্ড এরিয়া প্ল্যানটি বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের কাছে প্রক্রিয়াধীন রয়েছে।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ডিএপি চূড়ান্ত করার সময় নগরীর জলাশয়, খাল ও প্লাবন অঞ্চলের বিশাল অংশ দখলকারী ভূমি দস্যুদের পক্ষালম্বন করে সা
bdnews24