২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হামলায় শিক্ষক খুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক শিক্ষক খুন হয়েছেন। আহত হয়েছে তার তিন ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 05:15 PM

Updated : 25 Aug 2022, 10:52 AM

চাঁদপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক শিক্ষক খুন হয়েছেন। আহত হয়েছে তার তিন ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জেরে রোববার দুপুরে খুন হন উপজেলার পানচাইল গ্রামের রুহুল আমিন (৬০) নামের এই অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি চট্টগ্রামের আমবাগান এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে অবসর নিয়ে বাড়িতেই ছিলেন। শাহরাস্তি উপজেলার উঘারিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, রুহুল আমিনের সঙ্গে তার চাচাতো ভাই আবুল কাশেম ও মমতাজের বিরোধ চলে আসছিল। এর জের ধরে রুহুল আমিনের ওপর হামলা চালায় তারা। এতে তিনি ও তার তিন ছেলে গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকালে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে রুহুল আমিন মারা যান। তার ছেলে টিটু, লিটন ও সোহেল শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এসআই শাহ আলম জানান, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৩ ঘ.