২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম রোববার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 10:52 AM

চট্টগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম রোববার শেষ হয়েছে। শেষ দিনে মুসলিম হলে সকাল থেকে বিকাল পর্যন্ত সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। দুইদিনের যাচাই-বাছাই শেষে মেয়র পদে পাঁচ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে তিনজনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়। সে হিসেবে প্রার্থী সংখ্যা দাঁড়াচ্ছে মেয়র পদে ১৩ জন, ৪১টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭২ জন এবং সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে মহিলা প্রার্থী ৬৪জন। ১ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। জেলা নির্বাচন কর্মকর্তা-৩ ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিনদিনের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবর আপিল করতে পারবেন। নিষ্পত্তি শেষে প্রার্থীতা চূড়ান্ত করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১৬০ ঘ.