২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্দায় আদিবাসী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী বাজারে আদিবাসী পল্লীতে হামলা এবং বাড়ি ভাংচুরের প্রতিবাদে রোববার মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 11:03 AM

Updated : 25 Aug 2022, 10:54 AM

নওগাঁ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী বাজারে আদিবাসী পল্লীতে হামলা এবং বাড়ি ভাংচুরের প্রতিবাদে রোববার মানববন্ধন হয়েছে। মান্দা প্রেসক্লাবের সামনে দুপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কয়েকশ মানুষ অংশ নেয়। মানববন্ধনের পর আদিবাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৩ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেয়। স্মারকলিপিতে হামলাকারীদের গ্রেপ্তার, আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত ও মান্দা উপজেলায় আদিবাসীদের ওপর সব নির্যাতনের বিচার দাবি করা হয়েছে। গত ১৭ মে একদল সন্ত্রাসী আদিবাসী শুটকা ওঁরাও এর নির্মাণাধীন বাড়ি গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে তারা জামিনে বেরিয়ে আবার হুমকি দিচ্ছে বলে আদিবাসীদেও অভিযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.