বরগুনা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় হিজবুত তাওহীদের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা শহরের জুতাপট্টি থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বরগুনা থানার ওসি মো. বাবুল আখতার জানান, তার নাম কামরুজ্জামান বশির (২৮)। বাড়ি বরগুনার আমতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামে। বাবার নাম হাতেম আলী সিকদার।
ওসি জানান, হিরু নামের এক ছাত্রলীগ কর্মী তাকে ধরে থানায় সোপর্দ করে।
বরগুনা থানার উপ-পরিদর্শক বরকত হোসেন জানান, কামরুজ্জামানকে ২০০৭ সালে চার সহযোগীসহ পুলিশ গ্রেপ্তার করেছিল। তখন তার কাছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বই পাওয়া গিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭১৬ ঘ.
bdnews24