ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে শ্রমঘন শিল্প খাতগুলোতে বিনিয়োগ বান্ধব পরিবেশের সুযোগ কাজে লাগাতে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাসস জানায়, মালয়েশীয় বিনিয়োগকারীদের সঙ্গে এক গোলটেবিল আলোচনায় তিনি তাদের প্রতি তৈরি পোশাক শিল্প, হালকা প্রকৌশল, ইলেকট্রনিক্স, কৃষিভিত্তিক পণ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানান।
মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য উদ্যোগের সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে মতবিনিময়ের লক্ষ্যে কুয়ালালামপুরে হোটেল ইস্তানার বলরুমে বৃহস্পতিবার সকালে এই আলোচনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এসএমএম গ্র"প অব মালয়েশিয়ার প্রেসিডেন্ট তান শ্রী দাতুক মুস্তাফা মনসুর।
শেখ হাসিনা দুই দেশের পারস্পরিক স্বার্থে পাট ও চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সিরামিক সামগ্রী ও ওষুধের মত বিশ্বমানের বাংলাদেশী পন্যের আমদানি বাড়ানোর জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি মুক্তবাজার নীতি গ্রহণ করতে যাচ্ছে। এজন্য সরকার বাণিজ্য প্রশাসন, বিনিয়োগ নীতি আরো উদার করেছে, বন্দর সুবিধা বাড়িয়েছে এবং বিভিন্ন সুদ, শুল্ক ও অবকাঠামোগত বাধা কমিয়েছে।
তিনি আরো বলেন, কর অবকাশ, আমদানিকৃত যন্ত্রাংশের উপর হ্রাসকৃত শুল্ক, রয়্যালটির রেমিট্যান্স, প্রকৌশল সহযোগিতা ফি, শতভাগ বৈদেশিক ইক্যুইটি, অবাধ বহির্গমন নীতি ও সহজে পুঁজি উঠিয়ে নেওয়ার সুবিধা থাকায় বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ এখন খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে।
এছাড়া বাংলাদেশে প্রায় ১৬ কোটি ভোক্তার এক বিশাল বাজার রয়েছে। এমনকি দক্ষ, সস্তা ও প্রতিযোগিতামূলক শ্রমশক্তি রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সরকারের পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব (পিপিপি) নীতি গ্রহণের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মালয়েশিয়া বাংলাদেশের এই প্রকল্পগুলোতে সহায়তা দিতে পারে।
সা
bdnews24