২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী শ্রমিকদের বৈধতার বিষয়টি বিবেচনা করবে মালয়েশিয়া

মালয়েশিয়া সরকার সেদেশে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের বৈধতা দেওয়ার বিষয়টি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 10:39 AM

কুয়ালা লামপুর, মালয়েশিয়া, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মালয়েশিয়া সরকার সেদেশে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের বৈধতা দেওয়ার বিষয়টি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে। মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব তুন আব্দুল রাজ্জাক বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন বলে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে। বৈঠকে শেখ হাসিনাকে মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, "আমরা বাংলাদেশী শ্রমিকদের ইস্যুটি শিগগিরই সরকারের নিয়োগ কমিটিতে তুলে ধরবো।" কুয়ালা লামপুর কনভেনশন সেন্টারে স্থানীয় সময় বিকালে দুই নেতার মধ্যে এ বৈঠক হয়। তাদের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়াদি ছাড়াও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, এশিয়া থেকে দারিদ্র্য বিমোচন ও সন্ত্রাসবাদ দমন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ার প্রধামন্ত্রী সেদেশে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের প্রশংসা করে বলেছেন, তারা মালয়েশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবসম্পদ উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, বিদেশ যেতে আগ্রহী শ্রমিকদের প্রশিক্ষণের জন্য তার সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। তিনি মালয়েশীয় প্রধানমন্ত্রীকে বলেন, "এখন থেকে আমাদের দেশের শ্রমিকরা যেদেশে কাজ করতে যাবেন, তাদের সেদেশের ভাষা ও আইন-কানুন শিখিয়ে পাঠানো হবে।" শেখ হাসিনা বাংলাদেশে চমৎকার বিনিয়োগ পরিবেশ বিরাজ করছে বলে উল্লেখ করে বলেন, দু'দেশের কল্যাণে বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ, টেলিযোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে মালয়েশিয়া আরো বিনিয়োগ করতে পারে। তার সরকার বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা দেবে বলেও তিনি আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কে এম আতিউর রহমান শেখ হাসিনার সঙ্গে ছিলেন। বৈঠককালে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী সুব্রামনিয়াম সাথাসিভাম মালয়েশীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। আলোচনায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি অত্যন্ত গুরুত্ব পায়। শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। মালয়েশীয় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন। তিনি দ'ুদেশের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, শেখ হাসিনার এই সফরের মাধ্যমে তা আরো জোরদার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশকে মালয়েশিয়ার স্বীকৃতি দেওয়ার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়াই সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য অসমতা প্রসঙ্গে তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য স