বাগেরহাট, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার কচুয়া উপজেলার বয়ারসিংগা গ্রামে বুধবার অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কচুয়া থানার ওসি খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, সকালে স্থানীয় লোকজন গ্রামের রাস্তার ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তার পরনে কালো রংয়ের ফুলপ্যান্ট ও লাল গেঞ্জি ছিলো।
নিহতের ডান চোখ, বুক ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি জানান, মঙ্গলবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে মৃতদেহ এখানে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কচুয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯০৫ ঘ.
bdnews24