ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের বেড়গাঁও ও ডবির ইউনিয়নের গাণ্ডারা গ্রামে একই পরিবারের তিনজনসহ চারজন মারা যায়।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভেলাতৈর, খনগাঁ বিশ্বাসপুর, বিশ-মাইল ও বনবাড়ি গ্রামে বজ্রপাতে দুজন মারা গেছে। আহত হয়েছে চারজন। এছাড়া পাঁচটি গরু ও সাতটি ছাগল মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: সকাল ১০টার দিকে বজ্রপাতে মারা গেছে কাহারোলের বেড়গাঁও গ্রামের সুধীর রায়ের মেয়ে সাধনা রায় (১৫), গোলি চাঁদ রায়ের মেয়ে রত
bdnews24