২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমআরপির আবেদন শুরু ১ এপ্রিল, পুরনোদের আবার

যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের জন্য ১ এপ্রিল থেকে আবেদনপত্র দেওয়া হবে। ৩১ মার্চের মধ্যে যারা পুরনো পদ্ধতির পাসপোর্ট পাবেন না তাদের নতুন করে আবেদন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 09:06 PM

Updated : 25 Aug 2022, 10:37 AM

ঢাকা, ২৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের জন্য ১ এপ্রিল থেকে আবেদনপত্র দেওয়া হবে। ৩১ মার্চের মধ্যে যারা পুরনো পদ্ধতির পাসপোর্ট পাবেন না তাদের নতুন করে আবেদন করতে হবে। তবে ১ এপ্রিলের পরও এক হাজার টাকায় একবছর মেয়াদি হাতে লেখা জরুরি পাওয়া যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার এসব তথ্য জানানো হয়েছে। প্রাথমিকভাবে দেশের ১০টি আঞ্চলিক কার্যালয় থেকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (মেশিন রিডেবল পাসপোর্ট-এমআরপি) আবেদন সংগ্রহ করা যাবে। ৪৮ পৃষ্টার এই যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের মেয়াদ হবে পাঁচ বছর। প্রজ্ঞাপনে বলা হয়, ৩১ মার্চের মধ্যে যেসব আবেদনের প্রেক্ষিতে হাতে লেখা পাসপোর্ট দেওয়া সম্ভব হবে না সেসব আবেদনকারীকে এমআরপির জন্য নির্ধারিত আবদেনপত্রে আবার আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর আগে জমা দেওয়া ফি নতুন ফির সঙ্গে সমন্বয় করা হবে। এমআরপি ফি নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা (সাধারণ) ও ছয় হাজার টাকা (জরুরি)। চলতি মার্চে মেয়াদ শেষ হওয়া পাসপোর্ট এক হাজার টাকায় এক বছরের জন্য নবায়ন করা যাবে বলে আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিভিন্ন দেশ থেকে ইস্যুকৃত পাসপোর্টের ও নতুন ফি নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো