২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে আদিবাসী মা-ছেলে খুন

জেলার পানছড়ি উপজেলার রহিন্দ্র কার্বারী পাড়ায় মঙ্গলবার সকালে মা ও ছেলে খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 10:37 AM

খাগড়াছড়ি, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার পানছড়ি উপজেলার রহিন্দ্র কার্বারী পাড়ায় মঙ্গলবার সকালে মা ও ছেলে খুন হয়েছে। নিহতরা হলেন- এলাকার কর্ক রঞ্জন ত্রিপুরার স্ত্রী বীত রাণী ত্রিপুরা (৩৫) ও ছেলে মনজয় ত্রিপুরা (৩)। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এলাকার অরুণ বিকাশ ত্রিপুরা নামের এক কার্বারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল ৮/৯টার মধ্যে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এ সময় গৃহকর্তা কর্ক রঞ্জন ত্রিপুরা জুম চাষের কাজে পাহাড়ে ছিলেন। পরে স্কুল থেকে বীত রাণীর মেয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী ধরিন্দ্রনী ত্রিপুরা (১১) বাড়ি এসে হত্যার ঘটনা দেখে সবাইকে জানায়। পানছড়ি থানার ওসি কাজী সাহাব উদ্দিন জানান, দুই লাশের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আটক আরুণকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কর্ক রঞ্জন ত্রিপুরা জানান, প্রতিবেশী অরুণ বিকাশ ত্রিপুরার সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে এ হত্যাকাণ্ড হয়েছে কলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৯ ঘ.