২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী নিহত

ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে সোমবার দুপুরে কক্সবাজারের চকরিয়ায় এক তামাক ব্যবসায়ীকে হত্যা করেছে ছিনতাইকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 05:20 PM

Updated : 25 Aug 2022, 10:35 AM

কক্সবাজার, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে সোমবার দুপুরে কক্সবাজারের চকরিয়ায় এক তামাক ব্যবসায়ীকে হত্যা করেছে ছিনতাইকারীরা। তারা ওই ব্যবসায়ীর সাত লাখ টাকা নিয়ে যায়। তার গাড়ি ভাংচুর করে। নিহত লিয়াকত আলীর বাড়ি চকরিয়ার ভাঙার মুখ এলাকায়। কক্সবাজার থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দিন জানান, চকরিয়া এনসিসি ব্যাংক থেকে সাত লাখ টাকা তুলে নিজেদের প্রাইভেট কারে লিয়াকত আলী ও তার ছেলে মো. আহসান হাবিব বাড়ি ফিরছিলেন। আড়াইটার দিকে রিংভং এলাকা অতিক্রম করার পর সড়কে গাছ ফেলে তাদের গাড়ি আটকায়। এরপর লিয়াকত আলীর কাছে টাকা চায়। লিয়াকত তাদের সঙ্গে টাকার থলি নিয়ে টানাটানি করলে বুকে ও গলায় গুলি করে তারা। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিয়াকত মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চকরিয়া পৌরসভা মেয়র জাফর আলম ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গিয়াসউদ্দিন চৌধুরী লিয়াকতের বাড়িতে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১১ ঘ.