২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সংঘর্ষ-বোমাবাজি, আহত ৩০

মুন্সীগঞ্জ সদর উপজেলায় সোমবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 04:21 PM

Updated : 25 Aug 2022, 10:35 AM

মুন্সীগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জ সদর উপজেলায় সোমবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয়েছে। উপজেলার মোল্লাকান্দি গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক দুই ব্যক্তির সমর্থকদের এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের বেশির ভাগ বোমা আঘাতে আহত হন বলে জানিয়েছেন সদর থানার ওসি শহিদুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের প্রচারণা নিয়ে প্রতিযোগিতার জের ধরে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মোল্লা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিকের সমর্থকদের মধ্যে কয়েক দফা গোলাগুলি ও বোমাবাজি হয়। পরে তা আশপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২০৯ ঘ.