সউল, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস, অবকাঠামো, জাহাজ নির্মাণ, আইটি, অটোমোবাইল ও কৃষিভিত্তিক শিল্প খাতে আরো বেশী দক্ষিণ কোরীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
সোমবার হোটেল গ্র্যান্ড হায়াতের ন্যামসান সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনা তার সম্মানে কোরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (কেসিসিআই) দেওয়া মধ্যাহ্ন ভোজসভায় বক্তৃতাকালে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন,"আমি আপনাদের সবাইকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ এবং আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।"
অনুষ্ঠানে কেসিসিআই'র চেয়ারম্যান কিউং শিক শন স্বাগত বক্তব্য রাখেন এবং কোরিয়ান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ও সেদেশের শীর্ষ ব্যবসায়ীরা যোগ দেন ।
বাংলাদেশে বিনিয়োগের অনুদঘাটিত সম্ভাবনাময় অনেক খাত রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বাংলাদেশের ১৬ কোটি ভোক্তার বাজার, পর্যাপ্ত দক্ষ ও সস্তা শ্রমিক, স্বল্পব্যয়ের পরিবহন ব্যবস্থা ও অনুকূল বিনিয়োগ নীতির কথা বিবেচনা করে আরো বিনিয়োগ করতে কোরীয় উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ ও কোরিয়া ইতোমধ্যে বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং দ্বৈত কর বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে।
তিনি আরো বলেন, "আমরা উদার আর্থিক নীতিমালা গ্রহণ করে আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করেছি। এসব নীতিমালার মধ্যে রয়েছে ট্যাক্স হলিডে, আমদানী করা মেশিনারির ওপর শুল্ক ছাড়, রয়্যালটি ফেরত নেওয়া, কারিগরি জ্ঞান, কারিগরি সহায়তা ফি, শতভাগ বিদেশী সম্পদ, নির্বিঘে
bdnews24