২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের দুই নেতার সঙ্গে বৈঠকে খালেদা

স্থায়ী কমিটির বৈঠকের পর সালাউদ্দিন কাদের চৌধুরী ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 05:42 PM

Updated : 25 Aug 2022, 10:32 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থায়ী কমিটির বৈঠকের পর সালাউদ্দিন কাদের চৌধুরী ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেওয়া-না নেওয়া এবং দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা। বৈঠক শুরুর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কোনো ব্রিফিং করা হয়নি। গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে রোববার রাত ৯টায় শুরু হওয়া স্থায়ী কমিটির বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টায়। সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচিসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা স্থায়ী কমিটির বৈঠকে। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, সালাউদ্দিন কাদের চৌধুরী প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার রাতে ঢাকায় এক বৈঠকে চট্টগ্রাম বিএনপির নেতারা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (সিসিসি) অংশ নেওয়ার ব্যাপারে একমত হন। ইতোমধ্যে তারা তাদের সিদ্ধান্ত চেয়ারপারসনকে জানিয়ে দিয়েছেন। আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২০ মে পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/পিডি/২৩৩৬ ঘ.