২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সংঘর্ষে নিহত ১

নড়াইলের কালিয়া ও সদর উপজেলায় শনিবার পৃথক দু'টি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 12:08 PM

Updated : 25 Aug 2022, 10:34 AM

নড়াইল, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের কালিয়া ও সদর উপজেলায় শনিবার পৃথক দু'টি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এর জেরে শনিবার ও রোববার এলাকায় অন্তত ১৯টি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়। নিহত তোতা মিয়ার (৪৮) বাড়ি কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে। কালিয়া থানার ওসি সাঈদ আহম্মদ জানান, জমি নিয়ে বিরোধের জেরে রাত ৮টার দিকে প্রতিপক্ষের হামলায় পুরুলিয়া গ্রামের তোতা মিয়া নিহত হন। এ ঘটনার জেরে শনিবার ও রোববার তোতা মিয়ার লোকজন প্রতিপক্ষের কয়েকটি বাড়ির ধান নিয়ে গেছে। ৮/৯টি বাড়ি ভাংচুর করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ মামলা করেনি বলেও তিনি জানান। এদিকে সদর উপজেলার তারাপুর গ্রামে দুই গ্র"পের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। ১০টি বাড়িতে ভাংচুর চালানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। আহত নাজমুল হোসেন টুকুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং হাবিবার সিকদার ও আছাদ শেখকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামের সাইফুল ইসলাম হিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের মিজানুর সিকদার ও এনামুল সিকদারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে কাটাকাটি থেকে শনিবার বিকালে দু'পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এরপর শনিবার রাত এবং রোববার দিনে এলাকায় অন্তত ১০টি বাড়িতে ভাংচুর এবং লুটপাট চালানো হয়। সদর থানার ওসি আলমগীর শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ২/৩টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ মামলা করেনি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫২ ঘ.