২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকুরি স্থায়ীকরণের দাবিতে বিআরডিবির পজীব প্রকল্প কর্মীদের মানববন্ধন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) একটি প্রকল্পে ১৭ বছর ধরে কর্মরত প্রায় ১৮শ কর্মকর্তা-কর্মচারি তাদের চাকুরি স্থায়ীকরন ও রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 12:07 PM

Updated : 25 Aug 2022, 10:34 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) একটি প্রকল্পে ১৭ বছর ধরে কর্মরত প্রায় ১৮শ কর্মকর্তা-কর্মচারি তাদের চাকুরি স্থায়ীকরন ও রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে। রোববার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা তাদের চাকরি স্থায়ীকরন ও রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানায়। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিআরডিবি সিবিএ সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, "বিআরডিবি'র পল্লী জীবিকায়ন প্রকল্পের (পজীব) মেয়াদ ২০০৭ সালে শেষ হয়। সে সময় সরকার এ প্রকল্পের মেয়াদ বাড়ানোসহ কর্মকর্তা কর্মচারিদের চাকুরি স্থায়ীকরন ও রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাস দিয়েছিল। কিন্তু এখনও তা বাস্তবায়ন হয়নি।" তিনি বলেন, "এ প্রকল্পের ১ হাজার ৭৮৩ জন কর্মকর্তা কর্মচারির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। তাই তাদের চাকুরি অবিলম্বে স্থায়ীকরন ও রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাচ্ছি।" দাবি আদায়ে তিনি আগামী আগামী ৬ জুন কারওয়ান বাজার এলাকায় বিআরডিবি কার্যালয়ের সামনে পূর্বঘোষিত সময় অনুযায়ী সকাল ১০টায় সমাবেশে উপস্থিত থাকার জন্য কর্মকর্তা কর্মচারিদের প্রতি আহবান জানান। সমাবেশ শেষে সিবিএ সভাপতি মো. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৯৩ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় রাজশাহী ও খুলনা বিভাগের ৮২টি উপজেলায় পল্লী দরিদ্র সমবায় প্রকল্প চালু হয়। পরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭০টি উপজেলায় এর কার্যক্রম স