২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা ও পুখুরিয়া গ্রামে শুক্রবার রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 04:10 PM

Updated : 25 Aug 2022, 10:30 AM

মানিকগঞ্জ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা ও পুখুরিয়া গ্রামে শুক্রবার রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের মারধরে আহত হয়েছে নয়জন। এর মধ্যে জোকা গ্রামের কমলা বিশ্বাসকে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন সেটসহ লুট করেছে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ১টার দিকে ২০/২৫ জন হাফপ্যান্ট পরা ডাকাত প্রথমে জোকা গ্রামের অনিল কুমার বিশ্বাসের বাড়িতে ডাকাতি করে। এ বাড়ি থেকে তারা আট ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১৩ হাজার টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়। ডাকাতের মারধরে আহত হন গৃহকর্তা অনিল বিশ্বাস ও তার স্ত্রী কমলা বিশ্বাস। এরপর একই ডাকাত দল যায় পাশের গ্রাম পুখুরিয়ার আওলাদ হোসেনের বাড়িতে। এখান থেকে তারা ১৯ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫৫ হাজার টাকা ও দু'টি মোবাইল ফোন সেট লুট করে। ডাকাতদের হামলায় আহত হন আওলাদ হোসেন, তার স্ত্রী আমেনা বেগম ও ছেলে সাইফুল ইসলাম। ওখান থেকে ডাকাতরা যায় পাশের আমজাদ হোসেনের বাড়িতে। তারা আমজাদ হোসেন ও তার স্ত্রী শাহেদা বেগমকে মারধর করে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। তাদের চিৎকারে এগিয়ে এলে পাশের বাড়ির আব্দুল মান্নান এবং তার স্ত্রী সেলিনাও মারধরের শিকার হন। ঘিওর থানার ওসি আজিজুর রহমান এই তিনটি ডাকাতির কথা স্বীকার করে বলেন, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৩ ঘ.