পিরোজপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদরে ফার্মেসি পট্টিতে শুক্রবার রাতে আগুনে ২৯টি দোকান পুড়ে গেছে।
দমকলের হিসাবে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়। তবে ক্ষতিগ্রস্তরা জানায় অন্তত দুই কেটি টাকার ক্ষতি হয়েছে।
পিরোজপুর থানার ওসি নূরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে একটি স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরো ২৮টি দোকানে পুড়ে যায়।
মঠবাড়িয়ার থেকে দমকলকর্মীরা এসে তিনঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৫৬ ঘ.
bdnews24