২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় শনিবার বিকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 10:30 AM

গাজীপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় শনিবার বিকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। নিহত সালাম হোসেনের (২৩) বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা গ্রামে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে উপজেলার ফুলবাড়িয়া বাজার থেকে একটি যাত্রীবাহী বাস কালিয়াকৈর বাজারে যাওয়ার পথে চাপাইর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সালাম মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০৪৯ ঘ.