২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় তিন হাজার টেলিফোন অচল

খুলনায় গত দুদিন ধরে তিন হাজারের বেশি টেলিফোন অচল হয়ে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 12:14 PM

Updated : 24 Aug 2022, 09:29 PM

খুলনা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় গত দুদিন ধরে তিন হাজারের বেশি টেলিফোন অচল হয়ে আছে। বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তারা বলছেন, ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় (লোডশেডিং) সুইচরুমের ব্যাটারি বিকল হয়ে পড়ায় এ অবস্থা হয়েছে। কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল ১০ থেকে এখন পর্যন্ত ৮ দিয়ে শুরু নম্বরের এসব টেলিফোন অচল হয়ে আছে। টেলিফোন অচল হয়ে পড়ায় দুর্ভোগে আছেন গ্রাহকরা। খুলনা বিটিসিএল'র বিভাগীয় প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়া গেলে সুইচরুমের ব্যাটারি ব্যাকআপ নিতে পারে না। যে কারণে এক সময় ব্যাটারি বিকল হয়ে পড়ে। এতে টেলিফোন সংযোগের ক্ষেত্রে ত্র"টি দেখা দেয়।" সহকারী বিভাগীয় প্রকৌশলী মো. তরিকুল ইসলাম জানান, সুইচরুমে সফটওয়্যার লাগানোর কাজ চলছে। খুব শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৪ ঘ.