২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবতীর মৃত্যু

গাজীপুরে সদরের কাউলতিয়ার সালনা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবতীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 10:03 AM

Updated : 24 Aug 2022, 09:29 PM

গাজীপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে সদরের কাউলতিয়ার সালনা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবতীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের বয়স ৩০ বছরের কাছাকাছি। তার পরনে ছিলো গোলাপী-সবুজ কামিজ ও হলুদ রংয়ের সালোয়ার। বৃহস্পতিবার গভীর রাতে তার লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির উপ-পরিদর্শক আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ওই যুবতীর মৃত্যু হয়। রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, দুর্ঘটনায় তার মাথা, দুই হাত ও পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় ঢাকায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬০৩ ঘ.