২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি মামলা

সরকারি জমিতে অনধিকার প্রবেশ, মাটি কেটে নিয়ে যাওয়া ও সরকারি কর্মকর্তাকে হুমকির অভিযোগে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 06:24 PM

Updated : 24 Aug 2022, 09:25 PM

গাজীপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি জমিতে অনধিকার প্রবেশ, মাটি কেটে নিয়ে যাওয়া ও সরকারি কর্মকর্তাকে হুমকির অভিযোগে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলা দুটি করেন সফিপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। কালিয়াকৈর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক মো. চান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে ৪৪৭, ৩৭৯, ৪২৭, ১৮৯ ও ১০৯ ধারায় মামলা (নম্বর-১৮ ও ১৯) দুটি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৮ এপ্রিল উপজেলার মধ্যপাড়া মৌজায় বসুন্ধরা মৌচাক সিটি আবাসন প্রকল্পের জায়গা ভরাটের জন্য বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান শাহ আলমের নির্দেশে ৪০-৫০ জন লোক সরকারি জমি থেকে যন্ত্রের সাহায্যে মাটি কেটে নিয়ে যায়। স্থানীয় ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিতে গেলে তাদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়ে। পরদিন আরেকটি সরকারি জমি থেকে ৩০-৩৫ জন লোক একইভাবে বাধা উপেক্ষা করে মাটি কেটে নিয়ে যায়। কালিয়াকৈর থানার ওসি মো. আমির হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বসুন্ধরা গ্র"পের কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জিএনএ/০০১৭ ঘ.