ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার একই পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ নিয়োগ দেয়া হয়।
এছাড়া এদিন বরগুনার নতুন জেলা প্রশাসকসহ (ডিসি) কয়েকটি পদে রদবদল করা হয়।
সরকারি আদেশে বলা হয়, সচিব মিহির কান্তি মজুমদারকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৪ মে অথবা কাজে যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।
মিহির কান্তির চাকরির বয়সসীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার।
এদিকে বরগুনা জেলা প্রশাসকের শূন্য পদে নতুন নিয়োগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োজিত উপসচিব মজিবর রহমান। স
bdnews24