২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ড

অবৈধ অস্ত্র রাখার দায়ে একজনকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 03:45 PM

Updated : 24 Aug 2022, 09:23 PM

সিলেট, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র রাখার দায়ে একজনকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত। সিলেটের বিভাগীয় বিশেষ জজ মো. গোলাম হোসেন বুধবার এ রায় দেন। দণ্ডিত হোসেন মিয়ার (৩০) বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার তেতলী-উত্তরপাড়া গ্রামে। তিনি এখন কারাগারে রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ৩০ এপ্রিল রাতে দক্ষিণ সুরমার কদমতলীর একটি আবাসিক হোটেল থেকে একটি পাইপগান ও দুই রাউণ্ড কার্তুজসহ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৩৫ ঘ.