গাইবান্ধা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট হাটে বুধবার বিকালে কালবৈশাখী ঝড়ে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- রাজারহার গ্রামের হবিবুর রহমান (৬০), তার মেয়ে তাসকিনা বেগম (৩০) ও হুরতন বেগম (১২)।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫টার দিকে বাজারে একটি দোকানে কেনাকাটা করছিলেন এই তিনজন। এ সময় ঝড়ে একটি বড় বটগাছ উপড়ে ওই দোকানের ওপর পড়লে হবিবুর রহমান ও তাসকিনা ঘটনাস্থলে এবং হুরতন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তিনি ঘটনাস্থলে রয়েছেন। ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পরে জানাবেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24