মাগুরা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির একটি মামলায় মাগুরার আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
উচ্চ আদালতের নিদের্শ অনুযায়ী মাগুরার মুখ্য মহানগর হাকিম শেখ জালালউদ্দিনের আদালতে সকাল সাড়ে ১০টায় হাজির হন ফারুক। আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেয়।
প্রধানমন্ত্রীর ছেলে সজিব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে ভিওআইপি সংশ্লিষ্টতার অভিযোগ এনে বক্তব্য দেওয়ায় বিভিন্ন স্থানের মতো মাগুরায়ও একটি মানহানির মামলা হয়।
গত ১৮ জানুয়ারি এ মামলা করেন মাগুরা জেলা যুবলীগের আহবায়ক এনামুল হক হিরক।
বিএনপির প্রচার সম্পাদক ফারুক গত ১১ মার্চ সংসদে বলেন, সজিব অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত। পরদিন এক সংবাদ ব্রিফিংয়েও একই অভিযোগ করেন তিনি।
এরপর তার বিরুদ্ধে ডজন খানেক মামলা হয়। এ সব মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করলে উচ্চ আদালত তাকে নিু আদালতে হাজির হতে নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৩০ ঘ.
bdnews24