২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণকাজ পেছালো

শেষ সময়ে এসে আবারো পিছিয়ে গেল যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন। আগামী ১৩ মে এর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 06:30 PM

Updated : 24 Aug 2022, 09:21 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ সময়ে এসে আবারো পিছিয়ে গেল যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন। আগামী ১৩ মে এর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দেশের বাইরে অবস্থান করায় এর উদ্বোধন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা ঠিকাদারী প্রতিষ্ঠান বেলহাসা-একম এন্ড এসোসিয়েটস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের দপ্তর থেকেও জানানো হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রী দেশে ফেরার পরই উদ্বোধনের নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে। ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও বেলহাসা এ্যাকম ১৩ মে এ ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরুর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে। এজন্য আমন্ত্রণপত্রও ছাপা হয়েছিল। মন্ত্রীর অনুপস্থিতির জন্য মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানান প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মিজানুর রহমান। প্রকল্পটির অর্থায়নসহ নির্মাণকাজ শুরুর যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বেলহাসা। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০০৫ সালের ২১ জুন বিওওটি পদ্ধতিতে এই প্রকল্পের জন্য ডিসিসি'র সঙ্গে কনশেসন চুক্তি স্বাক্ষর করে বেলহাসা-একম। ২০০৬ সালের জুন মাস থেকে কাজও শুরু হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রকল্পটির কাজ বন্ধ করে দেওয়া হয়। এ সময় বেলহাসা-একম নামে যৌথ-মালিকানাধীন প্রতিষ্ঠানটির অন্যতম অংশীদার ওরিয়ন গ্র"পের কর্মকর্তারাও গা-ঢাকা দেন। নতুন সরকার আসার পর তারা আবারো কার্যক্রম শুরুর জন্য তৎপরতা শুরু করে। তবে কাজ বন্ধ করে দেওয়ার পরই এ প্রতিষ্ঠানটির আরেক প্রধান অংশীদার দুবাই ভিত্তিক বেলহাসা গ্র"প এতে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলে এবং ফিরে যায়। বর্তমানে দেশের তিনটি ব্যাংকের আর্থিক সহায়তায় ওরিয়ন গ্র"প এককভাবে এ কাজটি বাস্তবায়ন করছে বলে জানান সালমান করিম। ঢাকা শহরকে যানজটমুক্ত আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে বহুমুখি প্রকল্পের অংশ হিসাবে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এর দৈর্ঘ্য হবে প্রায় নয় কিলোমিটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এইচএ/০০১৯ ঘ.