ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচী দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৫ মে'র পরিবর্তে ১ জুন থেকে শুরু হবে।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার প্রবেশপত্র না পেলে লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ আবেদন করে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৮১৬ ঘ.
bdnews24