ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে বন্দি ১৫৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছে আদালত।
এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ ইমরানকে ১০ দিন সময় দেওয়া হয়েছে।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মোসতাক আহমেদ চৌধুরীর গত ২৮ ফেব্র"য়ারির দায়ের করা একটি রিট আবেদনে আদালতের এ আদেশ হয়।
১৫৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে রিট আবেদনের পর গত ১ মার্চ সরকারের প্রতি আদেশ দেয় হাইকোর্ট।
দৈনিক প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ওই রিট আবেদনে বলা হয়, সাজার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর কেন্দ্রীয় কারাগারে ১৫৬ বাংলাদেশি বন্দি রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/এমআই/১৫১৫ ঘ.
bdnews24