২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ধর্ষণ শেষে হত্যা, গ্রেপ্তার ১

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ডিউ গ্রামে রোববার এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 05:08 PM

Updated : 24 Aug 2022, 09:19 PM

ময়মনসিংহ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ফুলপুর উপজেলার ডিউ গ্রামে রোববার এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার পুলিশ ওই গ্রামের হবিবুর রহমান ওরফে হাসুনিয়া (১৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ফুলপুর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছে বলে ফুলপুর থানার ওসি এস আলম জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল ১১টার দিকে আব্দুস সোবহানের ছয় বছরের মেয়ে সোনিয়াকে একই গ্রামের হবিবুর রহমান ওরফে হাসুনিয়া রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর তাকে হত্যার পর বাড়ির দুইটি ঘরের মাঝখানে সরু ফাঁকা জায়গায় ফেলে রেখে যায়। সারাদিন খুঁজেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে বাড়ির লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ কর্মকর্তা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধর্ষণ ও হত্যার অভিযোগে হাসুনিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.