২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে নিহত ১

রাঙামাটির লংগদু উপজেলার রাঙ্গাপানিছড়া গ্রামে রোববার রাতে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 04:35 PM

Updated : 24 Aug 2022, 09:19 PM

রাঙামাটি, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদু উপজেলার রাঙ্গাপানিছড়া গ্রামে রোববার রাতে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাতির দল ফসলেরও ব্যাপক ক্ষতি করেছে। নিহত খোরশেদ আলম (৪০) রাঙ্গাপানিছড়া গ্রামের বাসিন্দা। এলাকাবাসীর বরাত দিয়ে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খয়বর রহমান জানান, রাত ১১টার দিকে একদল বন্য হাতি ওই গ্রামে যায়। এ সময় গ্রামবাসীরা তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে হাতির পাল গ্রামবাসীকে তাড়া করে। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে খোরশেদ আলম ঘটনাস্থলে মারা যান। এরপর বন্য হাতির পাল গ্রামের ব্যাপক ফসল ও গাছপালা নষ্ট করেছে বলে ইউএনও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৮ ঘ.