ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫ মে দেশের সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালাম হাওলাদার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানান।
হাওলাদার বলেন, "সারাদেশে একযোগে সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৫ মে ঘোষণা করা হবে। মোবাইলে ফল জানাতে টেলিটকের সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।"
ওই দিনউ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
গত ১১ ফেব্র"য়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
এতে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ছয় হাজার ১৯ জন শিক্ষার্থী অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০৫০ ঘ.
bdnews24