ব্রাহ্মণবাড়িয়া, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামে ক্ষমতাসীন দলের একজন নেতার বাড়িতে বোমা হামলা হয়েছে।
পুলিশ জানায়, সন্ত্রাসীরা রোববার ভোরে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী অবদুল মতিনের বাড়িতে বোমা হামলা চালায়। তারা চারটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
একটি বোমা বিস্ফোরিত হয়ে ঘরের একটি কক্ষের জানালা ভেঙ্গে যায় এবং কিছু জিনিসপত্রের ক্ষতি হয়। বাকি তিনটি বোমা বিস্ফোরিত হয়নি।
সদর থানা পুলিশ বোমা তিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মতিন জানান, পুর্ব শত্র"তার জের ধরে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে। তবে প্রতিপক্ষ কারা তা তিনি বলেননি।
সদর থানার ওসি হামিদুল ইসলাম জানান, এ ব্যাপারে তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬০৭ ঘ.
bdnews24