২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ৩ বাড়িতে ডাকাতি

মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামে শনিবার রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 07:56 AM

Updated : 24 Aug 2022, 09:18 PM

মাদারীপুর, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামে শনিবার রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। এলাকাবাসী ডাকাত দলকে ধাওয়া করে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। ক্ষতিগ্রস্ত মোহম্মদ শেখ বলেন, "রাত ১টার দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৮ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ৫৫ হাজার টাকা ও ২ টি মোবাইল সেট নিয়ে যায়।" এরপর তারা পার্শ্ববর্তী সরোয়ার মাতুব্বর ও রাজা শিকদারের বাড়িতে ডাকাতি করে। যাওয়ার সময় ডাকাতরা বোমা ফাটায়। পরে এলাকাবাসী তাদের ধাওয়া করে একই গ্রামের নেছার হাওলাদারের ছেলে বাদশা হাওলাদার (৩৫) নামে এক ডাকাতকে আটক করে বলে মোহম্মদ শেখ জানান। নিলখী ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য মাসুদুর রহমান মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাদশার কাছ থেকে ২ রাউন্ড রাইফেলের গুলি, ১টি চাপাতি ও ৩টি ছুরি উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৪৪ ঘ.