২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সোনার মূর্তিসহ গ্রেপ্তার ৪

নগরীর গুড়িপাড়া এলাকা থেকে শনিবার সন্ধ্যায় একটি সোনার মূর্তিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 05:26 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

রাজশাহী, মে ০৮ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর গুড়িপাড়া এলাকা থেকে শনিবার সন্ধ্যায় একটি সোনার মূর্তিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- নগরীর হেতেম খাঁ সবজি পাড়া এলাকার মিঠুৃ, কারিগর পাড়ার সুমন ও জাহাঙ্গীর এবং রানীনগর হাদির মোড় এলাকার রমজান আলী। রাজপাড়া থানার উপ-পরিদর্শক বিউটি খানম জানান, গুড়িপাড়া এলাকার বাবুর বাড়িতে সোনার মূর্তি কেনাবেচা হচ্ছে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার পুলিশ সেখানে অভিযান চালায়। ওই বাড়ি থেকে প্রায় এক কেজি ওজনের একটি সোনার মূর্তিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.