২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষ

মজুরি বৃদ্ধির দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানায় কয়েকজন কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে হাতাহাতিতে তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 03:46 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

সাভার, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বৃদ্ধির দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানায় কয়েকজন কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে হাতাহাতিতে তিনজন আহত হয়েছেন। শনিবার বিকালে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনে 'হেলিকন লিমিটেড' নামের একটি সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। পরে র‌্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম। আহত নিটিং ইনচার্জ আব্দুল কুদ্দুস ও আব্দুর রহমান এবং অপারেটর মো. সায়েমকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিকরা দাবি করেন, বৃহস্পতিবার বিকালে শ্রমিকদের বেতন দেওয়া হয়। এ সময় কৌশলে তাদের হাজিরা ভাতা ৩০-৩৫ টাকার স্থলে ২২-২৫ টাকা দিয়ে তড়িঘড়ি কারখানা ছুটি দিয়ে দেয়। শনিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে কর্মবিরতি শুরু করে। এছাড়া দুপুরে কারখানার ভিতর বিক্ষোভ শুরু করলে কয়েকজন কর্মকর্তা তাদের শান্ত