২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে দুই বাড়িতে ডাকাতি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 12:58 PM

Updated : 24 Aug 2022, 09:13 PM

মৌলভীবাজার, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত সাখাওয়াত হোসেন (৪৫) ও তার মা এলাচি বিবিকে (৭০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই দুই বাড়ি থেকে তারা নগদ এক লাখ টাকা ও প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে পরিবারের লোকজন জানায়। আব্দুস শহীদ ও তার চাচাত ভাই সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, রাত ২টার দিকে ২০-২৫ জন ডাকাত তাদের পাশাপাশি দুই বাড়িতে ডাকাতি করে। দু'টি বাড়িতেই তারা বারান্দার লোহার গ্রিলের তালা ও ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে বেঁধে রাখে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে সাখাওয়াত ও এলাচি বিবি আহত হন। আব্দুস শহীদ বলেন, ডাকাতরা তাদের ঘর থেকে নগদ ৭০ হাজার টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। শাখাওয়াত হোসেন বলেন, তাদের ঘর থেকে নগদ ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা। কমলগঞ্জ থানার ওসি মো. নাজিম উদ্দীন বলেন, শুক্রবার সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরীর সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আক্রান্তরা থানায় মামলা করলে পরবর্তী ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫১ ঘ.