নরসিংদী, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় জেলা যুবলীগের এক নেতাসহ তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার দুুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ভেলানগর এলাকায় বাস ও ট্রাক চাপায় মারা যান মটরসাইকেল আরোহী জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাফেজ আহমেদ খান ইকবাল (৪৮)।
পুলিশ জানায়, ইকবাল ভেলানগর থেকে শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় নিজের বাড়িতে আসার পথে সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার শিকার হন।
পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে সকাল ১০টার দিকে বালুভর্তি ট্রলির চাপায় মারা যান দানেশ সিকদার (৪৮) ও দুলাল মিয়া (৪২) নামে দুজন। আহত হন কামাল নামের আরেকজন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপে
bdnews24