২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারিধারায় দিনদুপুরে ৪০ লাখ টাকা ছিনতাই

রাজধানীর বারিধারায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর সামনে বৃহস্পতিবার একটি প্রতিষ্ঠানের প্রায় ৪০ লাখ টাকা ছিনতাই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 02:32 PM

Updated : 24 Aug 2022, 09:12 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর বারিধারায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর সামনে বৃহস্পতিবার একটি প্রতিষ্ঠানের প্রায় ৪০ লাখ টাকা ছিনতাই হয়েছে। উত্তরা জোনের অতিরিক্ত উপকমিশনার ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডেলটা স্পিনিং মিলের এই অর্থ বারিধারা অফিস থেকে কাশিমপুর কারখানায় নিয়ে যাওয়ার সময় বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা বলেন, একটি ব্যাংক থেকে ডেলটা স্পিনিং মিলের ৩৯ লাখ ৮৭ হাজার টাকা তুলে দুটি ব্যাগে করে প্রথমে বারিধারা অফিসে নেওয়া হয়। পরে এই অর্থ তিনটি ব্যাগে ভরে একটি মাইক্রোবাসযোগে কারাখানায় নিয়ে যাওয়ার পথে দুটি মোটর সাইকেলে করে আসা সন্ত্রাসীরা মাইক্রোবাসের গতিরোধ করে। সন্ত্রাসীরা ফাঁকাগুলি করে টাকা ভর্তি ব্যাগ তিনটি ছিনতাই করে নিয়ে যায় বলে অতিরিক্ত উপকমিশনার জানান। উত্তরা থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাইক্রোবাসে মোট ছয়জন ছিল। ওই ঘটনায় কেউ আহত হয়নি। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান শফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/এইচএ/২০২৪ ঘ.