২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকের মাথা ফাটালো যুবলীগকর্মীরা

সরকার সমর্থক সংগঠন যুবলীগকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে একটি মামলা করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 12:44 PM

Updated : 24 Aug 2022, 09:12 PM

সাতীরা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক সংগঠন যুবলীগকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে একটি মামলা করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক। ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও কর্মীরা কর্মবিরতি পালন করায় রোগীদের দুর্ভোগে পড়তে হয়। আহত চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস স্বাস্থ্য কেন্দ্রেই ভর্তি হয়েছেন। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আশাশুনি থানার ওসি ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, আহত চিকিৎসক যুবলীগের তিন কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে যুবলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্বাস্থ্য কেন্দ্রেই পরিমল হামলার শিকার হন বলে প্রত্যদর্শীরা জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্বাস্থ্যকর্মী সাংবাদিকদের বলেন, কয়েকজন যুবক বহির্বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরিমলকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি এক রোগীকে দেখতে যেতে বললে তিনি (পরিমল) জানান, তিনি কয়েকজন রোগী দেখেই ভেতরে যাচ্ছেন। এতে প্তি হয়ে ওই যুবকরা পরিমলকে নিয়ে অশালীন মন্তব্য করলে তিনি স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের দিয়ে তাদের বের করে দেন। কিছু সময় পর ওই যুবকরা দল বেঁধে লাঠিসোঁটা নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে পরিমলের ওপর হামলা চালায় বলে প্রত্যদর্শীরা জানায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা পরিতোষ কুমার কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিমলকে বাঁচাতে গিয়ে স্বাস্থ্য কেন্দ্রের ছয়জন কর্মচারী আহত হন। ঘটনার পর স্বাস্থ্য কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়। সাতীরার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আব্দুর রহিম এবং সরকার সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাতীরা শাখার সভাপতি মোখলেছুর রহমান খবর শুনে আশাশুনি যান। তারা আহত চিকিৎসকের খোঁজ-খবর নেন। পরিমল এজাহারে তিন আসামির নাম উল্লেখ করেছেন। তারা হলেন- দুর্গাপুর গ্রামের সুজন মিস্ত্রী, কলিমাখালী গ্রামের মোস্তফা কামাল এবং আশাশুনি সদরের মিজানুর রহমান। এছাড়া অজ্ঞাত পরিচয়ের আরো পাঁচ থেকে ছয়জন হামলায় জড়িত ছিলো বলে মামলায় বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৫ ঘ.