মৌলভীবাজার/সিলেট, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে মৌলভীবাজারে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বৃহস্পতিবার সকাল থেকে পুরো সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকলেও অন্য তিনটি জেলায় অধিকাংশ রুটেই গাড়ি চলাচল করতে দেখা গেছে।
মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, মৌলভীবাজার মডেল থানার ওসি প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি ডাকা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিলেট বিভাগ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সৈয়দ মফচ্ছিল আলী।
মৌলভীবাজারে সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস, ট্রাক, অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। ফলে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে জেলা শহরে রিকশা চলাচল করছে।
ধর্মঘটের সমর্থনে সিলেট-মৌলভীবাজার এবং সিলেট-হবিগঞ্জ রুটেও গাড়ি চলাচল করছে না বলে জানিয়েছেন সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফলিক মিয়া।
বুধবার রাতে মৌলভীবাজারে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কার্যালয়ে এক সভায় অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত হয়।
একই দাবিতে তারা গত ৩ মে মৌলভীবাজার সদর, শেরপুর ও শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
পরিবহন মালিক-শ্রমিকদের অভিযোগের বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার শেরপুর গোল চত্বরের কাছে পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের দুটি কাউন্টার ছিলো। স
bdnews24