ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদ্যুৎ ও অন্যান্য অবকাঠামো খাতে বিনিয়োগে বাংলাদেশকে ২৯ কোটি ২০ লাখ ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।
বুধবার সংস্থাটি এ ঋণ অনুমোদন করে।
বিশ্ব ব্যাংক ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটির (আইপিএফএফ) মাধ্যমে বাংলাদেশকে এই ঋণ দিচ্ছে।
২০০৬ সালে চালু হওয়া আইপিএফএফ'র মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন পাঁচ শতাংশ বেড়েছে। এর ফলে জাতীয় গ্রিড এবং ঢাকা ও চট্টগ্রামের দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একশ ৭৮ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।
বাংলাদেশে বর্তমানে প্রতিদিন দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে। এর ফলে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি বেড়েছে জনদুর্ভোগ।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে আইপিএফএএফ তার কার্যক্রম পরিচালনা করে। বেসরকারি খাতের অবকাঠামো প্রকল্পে ঋণ দেওয়ার জন্য স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানকে তহবিল বরাদ্দ দেওয়া হয়।
বাংলদেশে বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি জাফরুল ইসলাম বলেন, " বাংলাদেশে অবকাঠামো খাতে প্রচুর বিনিয়োগ প্রয়োজন।"
তাকে উদ্ধৃত করে বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, "আমরা আশা করি বিদ্যুৎ খাতে
bdnews24