২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতীনের নিয়োগ অবশ্যই ঠিক ছিলো: সাহারা

পদত্যাগী যুদ্ধাপরাধ তদন্তপ্রধান আবদুল মতীনের নিয়োগে কোনো ভুল ছিলো না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 08:07 AM

Updated : 24 Aug 2022, 09:11 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগী যুদ্ধাপরাধ তদন্তপ্রধান আবদুল মতীনের নিয়োগে কোনো ভুল ছিলো না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। একাত্তরে গণহত্যায় মদদদাতা বলে অভিযুক্ত একটি সংগঠনের সঙ্গে সম্পর্কের খবর নিয়ে জোর বিতর্ক ওঠার পর আবদুল মতীন বুধবার সকালে পদত্যাগ করেন। দুপুর ১২টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, এই পদত্যাগের মাধ্যমে সব আলোচনা-সমালোচনার সমাপ্তি ঘটেছে। উপদেষ্টার বক্তব্য, বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর সবকিছু মিলিয়ে বিব্রতকর পরিস্থিতি এড়াতে তিনি নিজেই পদত্যাগ করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "নিয়োগে কোনো ভুল ছিল না; অবশ্যই ঠিক ছিলো।" এ বিষয়ে আর বিস্তারিত বলেননি তিনি। এ সময় মন্ত্রীর কক্ষে তার সঙ্গে পদত্যাগী মতীনও উপস্থিত ছিলেন। মতীন তখন সাংবাদিকদের বলেন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়; এর কোনো সত্যতা নেই।" পদত্যাগের মাধ্যমেই তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন তিনি। পদত্যাগ করতে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার চাপ ছিলো না জানিয়ে তিনি বলেন, "বিব্রতকর পরিস্থিতি এড়াতেই পদত্যাগ করেছি।" এর আগে সকালে স্বরাষ্ট্র সচিবের কাছে স্বেচ্ছায় তিনি পদত্যাগপত্র জমা দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াত ইসলামী সমর্থক ছাত্রদের সংগঠন ইসলামী ছাত্রসংঘের কর্মীদের নিয়ে গঠিত আল-বদর বাহিনীর বিরুদ্ধে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগ রয়েছে। স