মৌলভীবাজার, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার শ্রীমঙ্গল উপজেলার লাহারপুর গ্রাম থেকে সোমবার গভীর রাতে পুলিশ ডাকাত সন্দেহে চারজনকে আটক করেছে।
এরা হলেন- শ্রীমঙ্গলের ভূনবীর গ্রামের সাজিদ উদ্দিন (৫০), আসগর আলী (৩৫), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতক গ্রামের রফিক উদ্দিন (২০) ও ইদ্রিস আলী (২০)।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে ডাকাত সাজিদকে লাহারপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে রাতেই অপর তিন সহযোগীকে ধরা হয়।
সাজিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় চুরি, ডাকাতি ও খুনের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারদের মধ্যে সাজিদ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। এই দুর্ধর্ষ ডাকাত সহযোগীদের নিয়ে এ অঞ্চলে ডাকাতি করতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24