২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ ছাত্রলীগকর্মী জাবি থেকে বহিষ্কার

সংঘর্ষের ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 03:19 PM

Updated : 24 Aug 2022, 09:06 PM

জাবি, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংঘর্ষের ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এরা সবাই সরকার সমর্থক ছাত্রলীগের কর্মী। গত বছর দুপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রম স্থগিত করা হয়। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব বকর সিদ্দিকি স্বাক্ষরিত এক আদেশে পাঁচ ছাত্রকে বহিষ্কার করা হয়। এরা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের ৩৭ তম ব্যাচের সৈয়দ নাজমুল হোসাইন, একই বিভাগের ৩৪ তম ব্যাচের এম ফরহাদুর রহমান, একই ব্যাচের মোহাম্মদ ওয়াজিদ হোসেন বাপ্পী, গণিত বিভাগের ৩২ ব্যাচের মো. জহিরুল ইসলাম ও একই বিভাগের ৩৫ তম ব্যাচের রেজাউল করিম রেজা। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ফল প্রকাশের পর নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগের সামিউল বাসির ও এসএম শামিম গ্র"পের নেতা-কর্মীদের মধ্যে ওই সংঘর্ষে ছয়জন আহত হয়। বহিষ্কারাদেশে বলা হয়, রোববার সন্ধ্যায় প্রশাসনিক ভবনে ডিসিপ্লি