২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদককে ক্ষমা চাইতে বলেছেন আলমগীর

তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের কর্মকাণ্ডের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) কে ক্ষমা চাইতে বলেছেন একটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহিউদ্দিন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 09:41 AM

Updated : 24 Aug 2022, 09:07 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের কর্মকাণ্ডের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) কে ক্ষমা চাইতে বলেছেন একটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহিউদ্দিন খান আলমগীর। সোমবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "গত দু' বছরে (তত্ত্বাবধায়ক সরকারের সময়) দুদক স্বৈরতন্ত্রের তল্পিবাহক হিসেবে কাজ করেছে। এ ধরনের দুদকের কোনো প্রয়োজন নেই।" ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর বলেন, সরকার দুদক আইন সংশোধনের যে প্রস্তাব দিয়েছে তা ইতিবাচক। তবে দুদকের কার্যক্রম নিয়ে স্থায়ী কমিটির সোমবারের সভায় কোনো আলোচনা হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আলমগীরকে আটক করে যৌথবাহিনী। পরে দুর্নীতির দায়ে ১৩ বছরের সাজাও হয় তার। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলাটি বাতিল হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/জিএনএ/১৫৩১ ঘ.