২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হাওরের ফসল রক্ষায় অচিরেই স্থায়ী প্রকল্প'

আগাম বন্যা থেকে হাওরাঞ্চলের ফসল রক্ষায় অচিরেই স্থায়ী প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 02:43 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

নেত্রকোনা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগাম বন্যা থেকে হাওরাঞ্চলের ফসল রক্ষায় অচিরেই স্থায়ী প্রকল্প নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। গত কয়েক বছর ধরে বাঁধ সংস্কার না করায় এ বছর আগাম বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এপ্রিলের শুরুতে উজান থেকে নামা ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার অনেক হাওর তলিয়ে যায়। এতে ক্ষতি হয় উঠতি বোরো ফসলের। রোববার দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় গাগলাজোর বাজারে এক সভায় খাদ্যমন্ত্রী ক্ষতিপূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে কৃষকদের আশ্বস্ত করেন। তিনি বলেন, "খাদ্যের অভাবে একটি লোকও অনাহারে-অর্ধাহারে থাকবে না।" সংসদ সদস্য রেবেকা মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- সাংসদ আশরাফ আলী খান খসরু, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শফি আহম্মেদ, জেলার ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান প্রমুখ। পরে মন্ত্রী জেলার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৮ ঘ.